আমাদের সম্পর্কে
নাকিয়া একটি আরবি শব্দ এবং এর অর্থ খাঁটি। নাকিয়ার প্রধান লক্ষ্য হলো খাঁটি হোমমেইড এবং আয়ুর্বেদিক পণ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। নাকিয়াতে আপনারা পেয়ে যাবেন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং হেলথ কেয়ার রিলেটেড যাবতীয় সকল পণ্য। শুধু তাই নয়, নাকিয়া তাদের পণ্য বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্যও তৈরি করে থাকে।
স্বল্প খরচে আপনারা নির্ভেজাল সকল পণ্য পেয়ে যাবেন শুধু একটি ছাদের নিচেই। নাকিয়া তাদের প্রতিটি পণ্যই দক্ষ হাতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকে। তাই কোনো ধরনের ক্যামিকাল ও সাইডিফেক্টের ভয়ও নেই। নাকিয়ার প্রধান উদ্দেশ্যই হলো আপনারা যেনো এই ভেজালের দুনিয়ায়, নিজেদের ত্বক, চুল, শরীর এবং বাচ্চার যত্ন নিতে পারেন সম্পূর্ণ অর্গানিকভাবে। এই সংকল্পে নাকিয়ার টিম দিন-রাত কাজ করে যাচ্ছে।
“নাকিয়া শুধু ব্র্যান্ডই নয়, হয়ে উঠতে চায় আপনাদের বিশ্বস্ত বন্ধু।”

